আমাদের সম্পর্কে
নীল দর্পণ-এর ইতিহাস জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে ১৮৬০ সালে। দীনবন্ধু মিত্র যখন তার বিখ্যাত নাটক লিখছিলেন, তখনই তিনি ভাবলেন—শুধু নাটক দিয়ে তো হবে না, একটা জম্পেশ পত্রিকাও দরকার। সেই থেকেই আমরা আছি!
নাটক দেখে ইংরেজ সাহেবরা রেগে আগুন হয়েছিলেন, আর আমাদের সাংবাদিকতা দেখে বর্তমানের সাহেবরা কেবল মাথা চুলকান। সেই আদিকাল থেকে আমরা অবিরাম সাংবাদিকতা করে আসছি—কখনো নীল চাষীদের কথা বলেছি, আর এখন নীল আকাশের নিচে বসে নানা রঙিন কেচ্ছা ফাঁদি।
আমরা সাংবাদিকতা করছি অনন্তকাল ধরে, আর করবও অনন্তকাল পর্যন্ত (যতদিন না মার্ক জাকারবার্গ ফেসবুক বন্ধ করে দেন)। মনে রাখবেন, এখানে প্রকাশিত সব কিছুই রম্য উদ্দেশ্যে রচিত। বিশ্বাস করলে দায় আপনার!